ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে ঈদ সামগ্রী বিতরণ

গফরগাঁওয়ে ঈদ সামগ্রী বিতরণ

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের আলালপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘আসুন সুস্থ্য থাকি’।
সংগঠনের সভাপতি ও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোহাম্মদ ফারুকী জানান,সুবিধা বঞ্চিত,৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,চাল,তৈলসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আগামী দিনে সংগঠনের এই কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কাবাডি দলের কোচ মো. আশরাফুল আলম দুলু তালুকদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এম.এ.মালেক,এডভোকেট আনিছুর রহমান, আবু বক্কর সিদ্দিক।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী বুলবুল আহমেদ,শাহজাহান আলী,কামাল হোসেনসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular