গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:’করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী(র) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।প্রধাান অতিথির বক্তব্যে তিনি বলেন,সমবায় শান্তি,সম্প্রীতি,সৌহার্দপূর্ণ সমাজের কথা বলে।দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দেয়,আদর্শ পরিবার গঠনে ভূমিকা রাখে।স্বনির্ভর দেশ গঠনের জন্য সমবায় একটি আদর্শ পন্থা।সমবায় দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার উৎপল কুমার মন্ডল,সমবায়ী এইচ.এম তৌহিদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাংবাদিক আজহারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সমবায় সমিতির সদস্য,বীর মুক্তিযোদ্ধা ও সূধীজন।



