ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন ফাতাহ খানের

গফরগাঁওয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন ফাতাহ খানের

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গফরগাঁওয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতাহ খানের সমর্থকরা মঙ্গলবার সকালে আনন্দ মিছিল করে।

গত ৪ নভেম্বর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর সাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে তিন সদস্যের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

নবগঠিত এই কমিটির তিনজনকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সকালে উপজেলার পাগলা থানায় বিএনপি নেতা এডভোকেট ফাতাহ খানের হাজার হাজার কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করে।

মিছিলটি পাগলা থানা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলে পাগলা থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল মালেক, আমির উদ্দিন, আমির হোসেন, তাঁতীদলের সদস্য সচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান দীপ্ত প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular