ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে পূজা মন্ডপে আর্থিক সহায়তা

গফরগাঁওয়ে পূজা মন্ডপে আর্থিক সহায়তা

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে আমাটিয়া শাখচূড়া শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ কমিটির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।রোববার(১৯ অক্টোবর) ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় এ সহায়তা দেওয়া হয়।এ সময় সংসদ সদস্যের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন নবী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী শেখ মোফাখখারুল হক টুটুল,পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ হাসান বিজয়, স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন,যুবদল নেতা অ্যাডভোকেট সজল এবং পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শান্তসহ পূজামণ্ডপ কমিটির সদস্যরা।এ সময় নেতারা বলেন,দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা যায়,সে জন্য তাঁরা সব ধরনের সহযোগিতা করবেন।সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আমাদের এই অঞ্চল।আমরা সকলে সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular