গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক শিক্ষা কর্মকর্তা,বিদ্যানুরাগী একে.এম ফজলুল হক খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।তিনি যায়যায়দিন পত্রিকার সাংবাদিক নাজমুল হক বিপ্লবের বাবা।প্রয়াত সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে.এম ফজলুল হক খান বিদ্যানুরাগী ও সমাজ সেবক হিসেবে সুপরিচিত ছিলেন।নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন শিক্ষা প্রতিষ্ঠান,ঈদগাহ মাঠ,লাইব্রেরিসহ আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক প্রতিষ্ঠান।মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৬ অক্টোবর,শুক্রবার দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের গ্রামের বাড়িতে কোরআনখানী,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।




