ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুশফিকুর রহমান

গফরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুশফিকুর রহমান

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবে মহাঅষ্টমীর রাতে মঙ্গলবার ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান। তিনি ময়মনসিংহ -১০, গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা মুশফিকুর রহমান পূজামন্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় শেষে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় মুশফিকুর রহমান বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবো। সাম্প্রদায়িক সম্প্রীতি এ বাংলার গর্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই ঐতিহ্য ধরে রাখতে আমরা দেশের সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করবো।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক শ্রী মৃদুল সাহা চৌধুরী, পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ, শফিক আহমেদ উপজেলা বিএনপি সদস্য মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা পারভেজ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাপ্পীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular