ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয়

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে|
 
বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে|
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন থে‌কে চট্রগ্রা‌মের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আউটার সিগন‌্যা‌লের কা‌ছে হঠাৎ বিকট শব্দে পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে| এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি|
 
রেলওয়ের দায়িত্বশীল সূত্র দাবি করেছে, লাইন বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে| তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে|
 
এ বিষয়ে গৌরীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার ফ‌লে ওই রেলপ‌থে ট্রেনচলা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে|
 
বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত ক‌রে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|’
 
এদিকে, এ ঘটনার ফলে জামালপুর চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে| ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা| দ্রুত লাইন সংস্কার ও বগি উদ্ধারের কাজ শেষ করে ট্রেন চলাচল ¯^াভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ|
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular