ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে হুমায়ুনের হত্যাকারীদের ফাঁসির দাবি

গৌরীপুরে হুমায়ুনের হত্যাকারীদের ফাঁসির দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার (২০ জুন) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাছার বাজার ব্যবসায়িক সমিতি ও এলাকাবাসী এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এরপরও পুলিশ তাদের ধরতে পারছে না। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়াকে (৩০) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরে গ্রেফতারে শুধু পুলিশ নয়, বিশেষ টিমও কাজ করছে। তাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এবি সিদ্দিক। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ রতন।

হত্যাকান্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনঞ্জুরুল হক মনজু বেপারী, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আবেদিন জিলু, পাছার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপদেষ্টা মো. শামীম হোসেন চিশতি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমীন, সহনাটী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজারুল ইসলাম, উত্তর জেলা নবীন দলের দপ্তর সম্পাদক মো. আউয়াল হোসেন কনু প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular