গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিনের বাবা, বিশিষ্ট সমাজসেবক, সতিশা যুব ও কিশোর সংঘের উপদেষ্টা, সতিশা বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি আলাল উদ্দিনের আজ বুধবার (১০ সেপ্টেম্বর/২০২৫) ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পৌর শহরের সতিশায় নিজ বাড়িতে কুরআনখানি, মিলাদ ও কবর জিয়ারত, শুক্রবার মসজিদে দোযা মাহফিলের আয়োজন করা হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আজ বিকাল ৫টায় স্বজন সমাবেশের কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষে থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।



