ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের অনশন

ডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের অনশন

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী অনশন শুরু করেছেন বন্দর শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের শতাধিক নেতা-কর্মী কর্মসূচি শুরু করেন। চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অধীন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের কর্মীরাও এতে অংশ নেন।

গত ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ডিপি ওয়ার্ল্ড এনসিটি এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে ১৫ বছরের কনসেশন চুক্তি করে। চুক্তি অনুযায়ী, টার্মিনালের মালিকানা ও নিয়ন্ত্রণ সিপিএর কাছেই থাকবে।

চুক্তির বিরোধিতায় শ্রমিকেরা এর আগে সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। চুক্তি স্বাক্ষরের দিনও বিক্ষোভ করে সরকারের সঙ্গে আলোচনার জন্য ১১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন তারা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, রোববার বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো আমন্ত্রণ পাওয়া যায়নি।-

এদিকে সরকার বলছে, চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড টার্মিনাল আধুনিকায়নে বিনিয়োগ করবে এবং পরিচালন দক্ষতা বাড়াবে। তবে আন্দোলনকারীরা চুক্তির স্বচ্ছতা, শ্রমিকদের স্বার্থ ও কৌশলগত স্থাপনার পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular