ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যচট্টগ্রামে আরও ৫১ জন ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রামে আরও ৫১ জন ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৩ হাজার ৮৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ২ হাজার ৪৮৮ জন এবংউপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। চলতি নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮ জন, ফৌজদারহাট বিআইটি আইডি হাসপাতালে ১২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ৫৩ জন পুরুষ, ১ হাজার ৭৭ জন নারীএবং ৭০৮ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ২১ জন, পুরুষ ১৫ জন এবং ৪ জন শিশু রয়েছে। উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন। ২০২১ সালে আক্রান্ত হন ২৭১ জন, মারা যান ৫ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular