ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচলন্ত নৌকায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

চলন্ত নৌকায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা সেতু সংলগ্ন করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় দুটি পানসি নৌকার বাইচালদের (বৈঠা চালনাকারী) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৭ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সোনতলা এলাকায় করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের ‘নিউ একতা এক্সপ্রেস’ পানসির বাইচাল সামছুল (২৮) উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে ‘নিউ শাড়ীর ভিটা এক্সপ্রেস’ পানসির বাইছালদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাকপ্রতিবন্ধী ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা।

স্থানীয়রা জানান, সোনতলা এলাকায় করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁনের নামে নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতার একপর্যায়ে পাবনা জেলার আমিনপুর থানার শাড়ীর ভিটা এক্সপ্রেস এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দুটি বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালে নৌকা দুটি পাশাপাশি চেপে গেলে উভয়পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।

শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া এবং নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।

আয়োজক কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, বাইচ চলাকালে দুইটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইছালদের মধ্যে সংঘর্ষ হয়। পরে কমিটির লোকজন ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, সোনতলায় করতোয়া নদীতে দুইটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular