ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাচার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ওপেনার এনামুল হক বিজয় শুরুতে রানে বোল্ড হন। গলেও প্রথম ইনিংসে শূন্যর পর ব্যর্থ হয়েছিলেন দ্বিতীয় ইনিংসেও। এরপর ভালো শুরু পাওয়া মুমিনুল হক সাজঘরে ফিরেছেন। লাঞ্চের পরই আউট হয়েছেন সাদমান ইসলাম ও নাজমুল শান্ত।

বাংলাদেশ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ৪৩ রান নিয়ে লাঞ্চে যাওযা সাদমান ৪৬ রান করে ফিরেছেন। শান্ত ৮ রান করে সাজঘরে ফিরেছেন। মুমিনুল করেন ২১ রান।

বাংলাদেশ কলম্বো টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে। মেহেদী মিরাজ একাদশে ঢুকেছেন। একাদশের বাইরে চলে গেছেন ব্যাটার জাকের আলী। ইনজুরিতে হাসান মাহমুদ নেই একাদশে। ফিরেছেন এবাদত হোসেন।

শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার। পেসার বিশ্ব ফার্নান্দো একাদশে ঢুকেছেন ইনজুরিতে পড়া মিলান রত্নায়েকের জায়গায়।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular