ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকচ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়েছে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়েছে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পা রেখেছে প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।

বুধবার (১৬ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুর নিজেদের মাঠ প্রথমার্ধে হতাশ করে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথামার্ধে গোলে কোন শটই নিতে পারেনি তারা। অবশ্য রিয়ালের কামব্যাকের স্বপ্ন প্রথমার্ধে শেষ করে দেওয়ার সুযোগ হারায় আর্সেনালও। পেনাল্টি পেয়ে পানেনকা মারতে গিয়ে তা মিস করেন বুকোয়াকা সাকা।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করেন ওই বুকোয়াকা সাকা। গানারকে দ্বিতীয় লেগে ১-০ গোলে ও দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে নেন। এক মিনিট পরই ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কামব্যাক করার মতো সুযোগ তারা তৈরি করতে পারেনি। বরং যোগ করা সময়ে আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টেনেল্লি রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

ঢাকা নিউজ/এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular