ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদজেবিএবির সভাপতি মোস্তাক, সম্পাদক শাহ জাহান

জেবিএবির সভাপতি মোস্তাক, সম্পাদক শাহ জাহান

নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিভিন্ন তফসিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার নির্বাচনে অংশ নেন।

সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী একেএম মাকসুদুর রহমান চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।

নির্বাচন ঘিরে তফসিলি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর তত্ত্বাবধানে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে জয়ী হওয়ার পর জেবিএবির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ব্যাংকারদের পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ এবং ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর মধ্য দিয়ে জেবিএবির নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সম্মেলনে অংশ নেওয়া ব্যাংকাররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular