ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝিনাইগাতীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে ঝিনাইগাতী উপজেলা ছাত্র দলের আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো. আরেফিন সোহাগের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্ন আহ্বায়ক মো. কামরুল হাসান কামরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।

এ সময় ২০২৪ সালের জুলাই আন্দোলনের নিহত ও আহতদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক আব্দুল মোতালেব, মিজানুর রহমান টারজান, রাশেদুল ইসলাস রাশেদ, আতাউর রহমান, জোবায়ের, আশ্রাফুল ইসলাম, এরশাদ আলম, রাকিবুল ইসলাম হেদা, রুমান, উপজেলা ছাত্র দলের ছাত্র নেতা অপূর্ব, হৃদয়, আনন্দ, শাওন, ফেরদৌস, মাহির ইসলাম অরণ্য, শাহীন প্রমুখ।

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সকল হতাহতের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular