ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষটিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠিত

টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যুরো : ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের সমতল অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বৃহত্তম জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণের পর নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা অভিষিক্ত করা হয়। এর মধ্য দিয়ে সাইত্রিশতম কেন্দ্রীয় কমিটির নতুন যাত্রা শুরু হলো।

প্রথম অধিবেশনে টিডব্লিউএ ৩৭ তম নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আশুতোষ রিছিল নব নির্বাচিত চেয়ারম্যান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরন্য ই চিরানকে শপথ বাক্য পাঠ করান।অরন্য ই. চিরান ২০২৫ সালের ১৫ জুন কেন্দ্রীয় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গারো আদিবাসী সম্প্রদায় থেকে প্রথম স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত (২০২৪) লেখক ও গবেষক । নির্বাচনে সারাদেশের ৫৫টি উপজেলা শাখার প্রতিনিধি (কাউন্সিলর) ভোটে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সর্বশেষ নির্বাচনে অরন্য চিরান ৩৬২ ভোট পেয়ে বিজয়ী হন ।

এরপর নবনির্বাচিত চেয়ারম্যান অরন্য ই চিরান ৩৭ তম নির্বাচনে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করার।

একান্ন সদস্য বিশিষ্ট টিডব্লিউএ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল যোহব সাংমা।

শপথ গ্রহণের পর আলোচনা সভা ও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যগণ ও আমন্রিত অতিথিবৃন্দ। আগামী দিনগুলিতে টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটি যেন সুন্দরভাবে কাজ করতে পারে তার জন্য সকলের কাছে প্রার্থনা ও সহযোগিতা কামনা করা হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের সমতল আদিবাসীদের অধিকার ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করলেও সংগঠনটির অভ্যন্তরীণ গতিশীলতা ও সরকারি পর্যায়ের সমর্থন বৃদ্ধি প্রয়োজন। অরন্য চিরানের নেতৃত্বে ভূমি সমস্যার সমাধান, শিক্ষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় এর ভবিষ্যৎ কার্যক্রম গুরুত্বপূর্ণ পাবে বলে সকলের প্রত্যাশা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular