ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিডিএসইর বাজার মূলধন বেড়েছে আরও ৪৩১৭ কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন বেড়েছে আরও ৪৩১৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৪ হাজার ৩১৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪.৭০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩.৬৬ পয়েন্ট বা ১.২১ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯.০৭ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৪ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা বা ০.৬৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টি কোম্পানির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৪৬ শতাংশ ও ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬৯.৩৭ পয়েন্টে ও ৮৯৬৪.৩১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ২.০৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১২৩.৬৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.৬১ শতাংশ ও সিএসআই সূচক ১.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৮০.০৩ পয়েন্টে ও ৮৮০.৪৭ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৫৮ কোটি ১৭ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৩ কোটি ৯৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular