ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতকে চিঠি পাঠানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতকে চিঠি পাঠানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :    ঢাকা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতে থেকে ফেরত আনতে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির উদ্দেশে চিঠি পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, চিঠিটি আজ রাতেই কিংবা মঙ্গলবার সকালে পাঠানো হবে। এটি ঢাকার ভারতীয় হাইকমিশন অথবা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারকে জানানো হবে।

তিনি বলেন, এর আগেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছিল; তবে তখন কোনো সাড়া পাওয়া যায়নি। এখন পরিস্থিতি ভিন্ন, কারণ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অনুরোধটি দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই পাঠানো হবে। ভারত আইনি বাধ্যবাধকতার মধ্যে পড়ে কি না—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি আইনগত ব্যাখ্যার ওপর নির্ভরশীল হলেও আদালতের রায় বাস্তবায়নে তাদের ফিরিয়ে আনা প্রয়োজন।

ভারত যদি প্রত্যর্পণ প্রত্যাখ্যান করে, তাহলে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দ্রুত প্রত্যর্পণ ভারতের ‘চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা’, আর তাদের আশ্রয় দেওয়া অমিত্রসুলভ আচরণের শামিল।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular