ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকা সিলেট মহাসড়কে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঢাকা সিলেট মহাসড়কে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। রামপুর এলাকা সুত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী সড়কে মোটরসাইকেল সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছি। আরেকটি মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জেনেছি। তবে নাম-ঠিকানা জানতে পারেনি।”
হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular