রাজধানীতে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের কারণ কী, তা খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
তিনি নিশ্চিত করেছেন যে ঘটনাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে এবং তদন্ত শেষ হওয়া মাত্রই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতে পার্কিং করা আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি আগে থেকেই রাখা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিতে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যে পুলিশের একাধিক ইউনিট দুর্বৃত্তদের ধরতে মাঠে নেমেছে। কারও সঙ্গে পূর্ব শত্রুতা, ব্যবসায়িক বিরোধ আছে কি না সেগুলো যাছাই বাছাই করছেন আইনশৃঙ্খলা বাহি



