ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার, অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে

লক্ষ্মীপুর প্রতিনিধি : দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ নানা অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু সুন্দর করে কথা বললেই বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না। মাঠপর্যায়ে জনগণের পাশে থাকতে হয়। সরকার দেশের উন্নয়নে কাজ করছে, কিন্তু বিরোধী দল সরকারকে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘১৭ বছর অনেক হারিয়েছি। আর হারাতে চাই না। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশটা পেয়েছি। তাই সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular