ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকতামিলনাড়ুতে ডিজেলবোঝাই ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

তামিলনাড়ুতে ডিজেলবোঝাই ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দের পর দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। মুহূর্তেই চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে উড়তে থাকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আগুন লাগার আশঙ্কায় রেলপথের আশপাশের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। উদ্ধারকারীরা বলছেন, মালগাড়িটিতে ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা ছিল বড় চ্যালেঞ্জ।

জানা গেছে, ট্রেনটি ভারতের মানালি এলাকা থেকে তিরুপতি যাওয়ার পথে তিরুভাল্লুর স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় চেন্নাইগামী ট্রেন চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। অন্তত আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনতে কাজ চলছে। খুব শিগগিরই রেলপথ পুরোদমে সচল হবে বলে আশাবাদী তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular