ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশতারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় নান্দাইল চৌরাস্তাএলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি।

বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে চৌরাস্তা চত্বরে এসে শেষ হয়। অপরদিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের তারেরঘাট বাজারে এবং শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাজমুল হাসান ভূঁইয়া, রেজাউল করিম ভূঁইয়া বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,

গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রোকন উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ। এছাড়া

এসমাবেশে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, যোগাযোগ বিষয় সম্পাদক মিজানুর রহমান অভি, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সাইদুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন, পৌর যুবদল নেতা আফরাঈম রহমান প্রান্ত সহ চন্ডিপাশা ও গাংগাইল এবং মুসুল্লি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular