বিজয় কর রতন মিটামইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান এবং অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের মিটামইনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ।
সোমবার ( ১৪ ই জুলাই) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশটি মিটামইন উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ উদ্দিন মানিক, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা মিয়া, সভায় প্রধান আলোচক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর । প্রতিবাদ সমাবেশে দূর্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয় ।



