ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশতিতাসে মাদকবিরোধী র‍্যালি, অংশ নেন শত শত শিক্ষার্থী

তিতাসে মাদকবিরোধী র‍্যালি, অংশ নেন শত শত শিক্ষার্থী

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) : ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’—এই স্লোগান সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনে তিতাস থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল চারটার দিকে মাছিমপুর বাজারের খেলার মাঠ থেকে র‍্যালিটি বের হয়। পরে এটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. ছাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আলমগীর ভাণ্ডারি, সাংগঠনিক সম্পাদক আনিস সরকার এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সাত্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ নানা সমস্যায় জড়িয়ে পড়ছে। মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular