ঢাকা  বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িতে ভাংচুর-আগুন

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িতে ভাংচুর-আগুন

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় জড়িত পাঁচ আসামীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাংচুর করে আগুন জালিয়ে দেয়। 
মঙ্গলবার  উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ী এলাকায় ৫ আসামীর বাড়িতে এই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 
এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় প্রবাসীর বাড়িতে স্থানীয় বখাটেরা প্রবেশ করে অস্ত্রের মুখে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার লুটপাট করে।এ ঘটনায় পুলিশ রাজিব নামের একজনকে গ্রেপ্তার করেছে। 
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চর কালিবাড়ি এলাকার শরীফ (২৩),আরিফ(২১),ফাহিম(২২),রাজিব(২৩), এনামুল(২২)এলাকায় চিহিুত বখাটে ও মাদকাসক্ত এই পাঁচ যুবক একই এলাকার প্রবাসী জোলহাস উদ্দিনের বাড়িতে প্রবেশ করে।উঠানে বসা প্রবাসীর ছেলে রাতুল(১৬)এর কাছে পানি পান করতে চায়।রাতুল জগ ভর্তি পানি ও গ্লাস নিয়ে দরজার কাছে আসা মাত্রই বখাটের দল ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছের সাথে বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।বখাটেরা ঘরে প্রবেশ করে গৃহস্থালি কাজে ব্যস্ত গৃহবধূকেও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের নগদ ৫ লাখ টাকা,স্বর্নালংকারসহ মূল্যবান জিনিপত্র লুটে নেয়।জিনিসপত্র লুটের পর বখাটেরা ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে মাকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ করে।রাজিব নামের একজন গৃহবধূর সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ভিডিও ধারণ করে এবং ধর্ষিতা গৃহবধূ ও ছেলেকে হুমকি দেয় আগামী তিন দিনের মধ্যে আরো দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়।এদিকে মঙ্গলবার  সকালে উত্তেজিত জনতা দুই ধর্ষকের বাড়ি ঘরে হামলা চালিয়ি ভাংচুর করে এবং পরে বিকেলে আরও তিনজনের বাড়িতে ভাংচুর করে আগুন দেয়।
বিকেলে এলাকাবাসীর উদ্যোগে চরকালিবাড়ি সড়কে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম,বিএনপি নেতা হাফিজ আল আসাদ,জিল্লুর রহমান মাস্টার,স্বেচ্ছাসেবক দল নেতা আবু সায়েম প্রমুখ। 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular