ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষত্রিশালে মাদকসহ আটক ২

ত্রিশালে মাদকসহ আটক ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫ শত টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহ্নত দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ এক প্রেস বিফ্রিং এ সব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (২২ জুন) রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোনাবাড়ী সামালের মোড়ে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নওশের আলীর বাড়ী থেকে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন ও গাঁজার মূল্য প্রায় ৫লাখ টাকা।
নাজিরপুরে অবৈধ আইসক্রিম কারখানা সিলগালা ও জরিমানা

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদলাতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular