ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডথানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, আটক ১

থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, আটক ১

চট্টগ্রামে থানা চত্বর থেকে সরকারি মোটরসাইকেল চুরি করেছেন ছেলে। সেই চোরাই গাড়িটি আবার বিক্রি করেছেন বাবা। গতকাল রোববার বাবা মুসলিম মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৫০ সিসির পালসার মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পলাতক আছেন ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার বন্ধু মো. রিফাত।

পুলিশ জানায়, গত ১২ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে এসআইদের ব্যবহার করা সরকারি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার এটি এক ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়। তিনি দাবি করেছেন মোটর সাইকেলটি তিনি মুসলিম মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন।

গতকাল রোববার মুসলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখানো হলে তিনি জানান, তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও বন্ধু মো. রিফাত। তারা মোটরসাইকেলটি চুরি করেছেন। আর বিক্রি করেছেন তিনি।

বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন, ‘শুরুতে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখানো হলে চুরির সঙ্গে জড়িত যুবকদের একজন তার ছেলে ও তার ছেলের বন্ধু বলে স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার ছেলে ও তার ছেলের বন্ধুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular