ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদরিদ্র জনগোষ্ঠীর সকলকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয়: বাণিজ্য উপদেষ্টা

দরিদ্র জনগোষ্ঠীর সকলকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয়: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সম্পদের সীমাবদ্ধতার কারণে দরিদ্র জনগোষ্ঠীর সকলকে টিসিবির কার্ড দেওয়া সম্ভব নয়।

রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া। যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদেরই দেওয়ার ব্যবস্থা করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, ‘প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে। সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে।’

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রমজান সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল ও নিত্য পণ্যের দাম নিম্নমুখী থাকবে।’

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular