ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রকিনিধি: সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় জামালপুরে একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি নাজমুস সাকিব জানান, নিহত জজ একেএম ছামিউল হক প্রাইভেটকার করে ঢাকার লালমাটিয়া থেকে তার নিজ কর্মস্থল জামালপুরে ফিরছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে লাহিড়ীকান্দা এলাকায় পৌছলে প্রাইভেটকারটি দাড়িয়ে থাকা রড বোঝাই একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সহকারী জজ একেএম ছামিউল হক ঘটনাস্থলেই মারা যান। এসময় চালক ইদ্রিস আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। চালক ইদ্রিস আলী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধী৷ আছে।

স্থানীয় জহুরুল ইসলাম বলেন, রাতে রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এই দূর্ঘটনা ঘটেছে।

ওসি নাজমুস সাকিব আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular