ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডদাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

নিউজ ডেস্ক : নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।

পুলিশের শর্তগুলোর মধ্যে রয়েছে- অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার করা যাবে না, উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

এ ছাড়া কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে।

পুলিশের অনুমতিপত্রে আরও বলা হয়, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular