ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দ মাহামুদ শাওন (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ জুন সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ
অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সালমা আক্তার,সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ সভাপতি ফয়সাল আজম অপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী।

বক্তারা পরীক্ষার্থীদের আগাম সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যত জীবনে নৈতিকতা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে চলার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular