ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণ ও হুইলচেয়ার বিতরণ

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণ ও হুইলচেয়ার বিতরণ

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ১৫টি মাদ্রাসার জন্য জিআরের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ কার্যক্রমের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের অধিকার যারা ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বক্তব্য শেষে ১৫টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। এছাড়া স্থানীয় ৩০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ এবং ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে উন্নতমানের হুইলচেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজনুল ইসলাম আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপকারভোগী সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular