ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামের এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাপাড়া (নিশিপাড়া) গ্রামের প্রয়াত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে চাকরি করতেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত আন্না রানীর ভাতিজা ইন্দ্রজিৎ দাস জানান, তার কাকিমা গতকাল শুক্রবার রাতে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে আর তাকে ওই ঘরে পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী স্কুলের পুকুরপাড়ে আন্নার মরদেহ পড়ে রয়েছে। কীভাবে কাকিমার এমন মর্মান্তিক মৃত্যু হলো- তা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না বলে জানান। তিনি অভিযোগ করেন, তাকে খুন করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন মামলা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular