ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনিজের জমি দখলমুক্ত করতে চান শহিদুল ইসলাম

নিজের জমি দখলমুক্ত করতে চান শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আমলের দখলবাজরা এখনো দোর্দণ্ড প্রতাপে ব্যবসা করে চলছে। দখলদারিত্ব বজায় রেখেছে। সোমবার এমন এক দখলবাজের কথা সাংবাদিকদের সামনে হাজির করলেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ নিয়ে বক্তব্য রাখেন।

তিনি রাজধানীর ফুলবাড়িয়াতে ৯১ শতাংশ জায়গা কিনেছিলেন। যে স্থানের ওপর দাড়িয়ে আছে ৯/৭ বঙ্গ হোমিও কমপ্লেক্স মার্কেট। এই মার্কেটের মালিক হিসাবে আত্মপ্রকাশ করেন ডা. মো আবুল মনসুর। তাকে সহযোগিতা করেন তৎকালীন আওয়ামী লীগের মহিলা কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি ও তার ভাতিজা আসিফুর ইসলাম সজল।

সজল নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে সবার কাছে পরিচয় দিত। এই ছাত্রলীগ এখন নিষিদ্ধ। তারা সবাই মিলে মার্কেটের দোকান ভাড়া ও পজিশন বিক্রি করে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়।

১৭ বছর যাবত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। প্রশাসনের কাছে বার বার সহায়তা চেয়ে ব্যর্থ হোন আসল জমির মালিক শহিদুল ইসলাম।

 এসব নিয়ে শাহবাগ থানায় অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করার আহবান জানায়। এসব দেখে ডা. আবুল মনসুর তালবাহানা শুরু করে। তিনি পয়সা খরচ করে বিভিন্ন লোক দিয়ে শহিদুল ইসলামকে নিজের জমিতে যেতে ভয়ভীতি দেখাতে শুরু করে।

সম্প্রতি ডা. আবুল মনসুর একটি মিথ্যা বানোয়াট উকিল নোটিশ শহিদুল ইসলামের নামে পাঠিয়ে তাকে হয়রানির চেষ্টা করে। শহিদুল ইসলামের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি তার জমির দখল বুঝে পাচ্ছেন না।

এজন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার সমাধান চেয়েছেন। তিনি বর্তমান প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের সহায়তা চেয়েছেন। তার জমির কাগজপত্র দেখে তাকে মালিকানা ফিরিয়ে দেওয়া হোক। আর অবৈধ দখলদারদের সাজা দেওয়ার দাবি জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular