জাহাঙ্গীর আলম, পাবনা : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেল ৩ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ডিকশি বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় ৬০ পিচ চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে
জব্দকৃত জাল বিলপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, হান্ডিয়াল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ
আইনে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী
জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



