ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপিটারসেন ফিরেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচিং সেটআপে

পিটারসেন ফিরেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচিং সেটআপে

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকএর কাছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন একজন ‘হিরো’। পিটারসেন ফিরেছেন জাতীয় দলের কোচিং সেটআপে। তার কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন ব্রুক।

মঙ্গলবার সাউদাম্পটনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪২ বলে সেঞ্চুরি হাঁকানোর পর পিটারসেনের কাছ থেকে শেখার আগ্রহের কথা জানিয়েছেন ব্রুক। ম্যাচে মাত্র ৪৯ বলে ১০টি চার ও ছয়টি ছক্কায় অপরাজিত ১১৪ রান করেন ব্রুক। তার বিধ্বংসী ইনিংসে ভর করে ইংল্যান্ড ৪ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে। পরে শ্রীলঙ্কাকে ১১৯ রানে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করে স্বাগতিকেরা।

ব্রুকের এই দুর্দান্ত ইনিংস মাঠে বসে দেখেছেন পিটারসেন। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের সাদা বলের দলের সঙ্গে বিশেষ পরামর্শক হিসেবে কাজ করবেন সাবেক এই ব্যাটার।

পিটারসেনকে নিয়ে ব্রুক বলেন, ‘অবশ্যই এখন পর্যন্ত আমাদের একসঙ্গে খুব বেশি সময় কাটেনি। তবে ড্রেসিংরুমে তাকে পাওয়া দারুণ ব্যাপার। তিনি যে ধরনের খেলোয়াড় ছিলেন, ব্যাটিং নিয়ে তার চিন্তাভাবনাটা ছিল একটু ভিন্ন। অনেকটা আমার মতোও। তিনি সব সময় বোলারদের চাপে রাখার চেষ্টা করতেন। তার সঙ্গে আরও অনেক বেশি কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’

ব্রুক জানান, পিটারসেনের পুরোনো ইনিংসের ভিডিও তিনি দেখছিলেন। তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, এর আগে আমি আসলে তার (পিটারসেনের) হাইলাইটস দেখছিলাম। তিনি অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন। মাঠের বিভিন্ন জায়গায় যেভাবে তিনি শট খেলতে পারতেন, তাতে তার বিপক্ষে অধিনায়কত্ব করা কিংবা তাকে বল করা সত্যিই কঠিন হয়ে যেত। তার সঙ্গে এ নিয়ে অনেক কথা বলার জন্য আমি মুখিয়ে আছি।”

ব্রুক আরও বলেন, ‘শুধু সাদা বলের ক্রিকেটের জন্য নয়, টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও তার কাছ থেকে শিখতে চাই। আশা করি, আমার ক্যারিয়ারে তিনি বড় ধরনের প্রভাব ফেলতে পারবেন।’

পিটারসেন যে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারেরই আদর্শ, সেটিও জানিয়েছেন ব্রুক। তার ভাষায়, ‘ড্রেসিংরুমের অনেক খেলোয়াড়ের কাছেই তিনি একজন হিরো। আমরা সবাই তাকে খেলতে দেখে বড় হয়েছি এবং তার কাজকে প্রশংসা করেছি। তার মতো একজন মানুষকে ড্রেসিংরুমে পাওয়া সত্যিই অসাধারণ।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular