ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপীরগঞ্জে ওলামা দলের কর্মি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ওলামা দলের কর্মি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলার চতরা ইউনিয়ন ওলামা দলের উদ্যেগে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার রাতে চতরা বাজারে পীরগঞ্জ ওলামা দলের আহবায়ক শাহজালাল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সহ সভাপতি মোস্তাফিজার রহমান,সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু সহ উপজেলা ও স্থানীয় বেশ ক’জন নেতৃবৃন্দ ।

এর আগে সন্ধার পর সাইফুল ইসলামের উপস্থিতিতে চতরা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক গণ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে । উক্ত মিছিলে চতরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধীক নারী পুরুষ অংশ গ্রহন করে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular