ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপ্রথম রমজানে কমেছে মাছের দাম

প্রথম রমজানে কমেছে মাছের দাম

নিজস্ব প্রতি্েদক: রমজানে চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। অন্যদিকে মাংসের বাজারে ক্রেতা কম থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস।এছাড়া বেড়েছে শসা, লেবু, টমেটো বেগুনসহ কয়েকটি সবজির দামও।

রোববার প্রথম রোজায় সকালে বাজার ঘুরে দেখা যায়, শনিবারের তুলনায় ক্রেতার উপস্থিতি কম, যার প্রভাব পড়েছে দামের উপর। বিক্রেতারা বলছেন, রুই, মৃগেল, কাতলাসহ প্রায় সব ধরনের মাছের দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।

কারওয়ান বাজারে দেখা যায়, ক্রেতা কমেছে মাংসের বাজারেও। শনিবার ৭৮০-৮০০ টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে ৭৫০-৭৮০ টাকায়। কিছুটা কমেছে খাসির মাংসের দামও। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের। এই সুযোগ বাড়ছে দাম। কেজি প্রতি মানভেদে মাল্টা ৩০০-৩৩০, আপেল ৩০০-৪০০, কমলা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজিতে।

এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান টমেটো, লেবু্ ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমায় দাম বাড়ছে। এদিকে বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রমজানে ভোক্তা স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদফতর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular