ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপ্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নান্দাইলে বর্ণাঢ্য উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নান্দাইলে বর্ণাঢ্য উদ্বোধন

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ময়মনসিংহের নান্দাইলে এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী রেখে যেতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে নান্দাইলসহ সারা দেশে সবুজের বিপ্লব ঘটবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular