নিজস্ব সংবাদদাতা {গোপালগঞ্জ}: গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানি উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী কারাবন্দী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। আশরাফুল আলম শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শিমুল মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান।
৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে জানান ব্যারিস্টার নাজমুল আলম।



