ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শরিফুল ইসলাম
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক শেখ শরিফুল ইসলামকে ঘিরে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে।
স্থানীয় বিভিন্ন সূত্র ও ইউনিয়নবাসীর তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা যায়, তিনি জুলাই গণঅভ্যুত্থানের লখপুর ইউনিয়নের একজন লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন বলেও স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচিত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অসচ্ছল পরিবারের সহায়তা, শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, ক্রীড়া উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য একটি মুখ হিসেবে বিবেচিত হন।
এদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে—এমন সম্ভাবনাকে সামনে রেখে লখপুর ইউনিয়নজুড়ে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ও বাড়ছে।




