ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩ জুন, মঙ্গলবার সকাল ১১ টায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 
 
উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও এমপি প্রতিনিধি আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।
 
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং একটি করে কীটনাশকের বোতল প্রদান করা হয়।
 
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমানোর সাথে সাথে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ উদ্যোগ কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular