ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ২১ জুলাই, সোমবার দুপুর ৩ টায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ফুলবাড়ী উপজেলাসহ কুড়িগ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা করেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

স্বাগত বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। সভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রামের এসপি মাহফুজুর রহমান, ২২, বিজিবি কোম্পানী কুড়িগ্রামের কমান্ডার লেঃ কর্ণেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের লেঃ নাহিয়ান আহমেদ ফারাবী, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ শহিদুল্লাহ, জেলা সমাজসেবার ডিডি হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহাদৎ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হযরত মাওলানা মোঃ নিজাম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির জেলা আহ্বায়ক ডাঃ নুরুল ইসলাম খান, এনসিপির কুড়িগ্রামের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular