ঢাকা  রবিবার, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবড়াইগ্রামে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

বড়াইগ্রামে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে সভাটির আয়োজন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. সেলিমা আক্তার, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের, জেলা বিএনপির সদস্য শরিফুল হক মুক্তা, থানার তদন্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সভায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় অংশ নেওয়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular