ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যবাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল উদ্বোধন

বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল উদ্বোধন

নিউজ ডেস্ক : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট- সিসিইউ উদ্বোধন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালে এসে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির জন্য এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এসময় উপদেষ্টা ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রমও।

পরে যোগ দেন একটি আলোচনা সভায়। এসময় উপদেষ্টা বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular