ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বেশ কয়েকটি জেলার আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসকরা।

পরে সন্ধ্যা ৭টার দিকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আমরা কক্সবাজারের লাবনী বিচ থেকে সরাসরি নিজেরা চাঁদ দেখেছি। এ পর্যন্ত ১৪টি জেলা থেকে চাঁদ দেখার তথ্য পেয়েছি। সোমবার দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সব জায়গা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২৯ রমজানে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (৩১ মার্চ) থেকে ১৪৪৬ হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular