নিজস্ব প্রতিবেদক : সারাদেশের স্থপতিদের সংগঠন ‘বাস্থই’র ২৬ তম নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ১ হাজার ৪শত জনের বেশি ভোটার রেয়েছে।
নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে খন্দকার সাব্বির আহমেদ, আবু সাঈদ এম আহমেদ, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) নুরুর রহমান খান ও নওয়াজিশ মাহবুব, সাধারণ সম্পাদক নাজমুল হক বুলবুল ও মাসুদ উর রশিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হাবিব, মোঃ জিয়াউল শরীফ, মোঃ নওরোজ ফাতেমী, কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান, হামিম আহমেদ, এ কে এম আশরাফুজ্জামান, সম্পাদক (পেশা) প্যট্রিক ডি রোজারিও, মোঃ ওয়াহিদ আসিফ, সম্পাদক (সদস্য) আছিয়া করিম, আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) শফিউল আজম শামীম, মুজতবা আহসান, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) কাজী শামীমা শারমিন, ফাহাদ বিন সিরাজ, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) মোঃ মাহামুদুর রহমান, খুরশীদ জাবিন হোসেন তৌফিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) খান মোঃ মাহফুজুল হক, সম্পাদক (শিক্ষা) মোঃ মারুফ হোসেন, সম্পাদক (সেমিনার ও কনভেশন) সাইদা আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন দুপুর থেকে খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য নির্বাচন নাই এ যেন এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়েছে। যেহেতু এটি একটি সারা বাংলাদেশের যারা স্থপতি রয়েছেন তাদের সংগঠন তাই এই সংগঠনের আজকের এই নির্বাচন আগামী দিনে একটি উদাহরণ হয়ে থাকবে বলে জানান প্রার্থীরা।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা সকল ধরনের নিয়ম নীতি মেনেই ভোটারদের কাছে ভোট চাইছেন। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।



