ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসবিজয় দিবসের দিনে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মিলন মেলা

বিজয় দিবসের দিনে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মিলন মেলা

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলা লন্ডন চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টো এক মতবিনিময় সভায় বলেছেন, গেল সাড়ে ১৫ বছরে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে শৃংখলিত করে রাখা হয়েছিল। সাংবাদিকতার অপমৃত্যু হয়েছিল৷

আওয়ামীলীগের দুঃশাসনকালে দেশ ছেড়ে যাওয়া দুই মজলুম সাংবাদিক আব্দুর রহমান ভুট্টো ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলির স্বদেশ আগমন উপলক্ষে সোমবার রাতে শ্রীমঙ্গলস্থ গ্রান্ড তাজ হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আব্দুর রহমান ভুট্টো এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের মদদপুষ্ট স্বৈরাচার আওয়ামী দুঃশাসনে দেশের সাংবাদিকেরা স্বাধীন সাংবাদিকতা করতে পারেননি। সরকারের অন্যায়- অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে যারাই কলম ধরেছে তাদেরকে ভয়াবহ নিপিড়ন নির্যাতন, জেল জুলুম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কেবল সাংবাদিক নয় তার পরিবারের সদস্যদেরও হয়রানি, তুলে নিয়ে যাওয়া হয়েছে। অনেক সংবাদকর্মীকে খুন্ ঘুমের শিকার হতে হয়েছে।

ভুট্টো বলেন, খুনি হাসিনার রোষানলে পড়ে তাকে গেল ১৫ বছর লন্ডনে পালিয়ে জীবন বাঁচাতে হয়েছে। এই পনের বছরে দেশে মা, শশুর- শাশুড়ী মারা গেলে তাদের শেষ দেখটাও করতে পারিনি। লন্ডনে প্রবাসী জীবনে শেখ হাসিনা কুটনৈতিক চ্যানেলে বৃটিশ পুলিশকে দিয়ে তিন দফায় হয়রানি করার ঘটনা ঘটেছে। হতাশ হয়ে একসময়্ স্ত্রীর দাবী ছিল সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আমার কলম কখনো বন্ধ করিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular